ফেসবুকে বিশ্বের 'শীর্ষ ১০০' তালিকায় তারেক রহমান, রাজনীতিবিদদের মধ্যে সবার ওপরে

নিজস্ব প্রতিবেদন
ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতি ও প্রভাবই এখন ব্যক্তির জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার অন্যতম মানদণ্ড। সেই বাস্তবতায় ফেসবুকে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে বিশ্বের শীর্ষ কনটেন্ট নির্মাতাদের তালিকায় জায়গা করে নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সোশ্যাল ব্লেড প্রকাশিত সর্বশেষ ‘টপ ১০০ ফেসবুক ক্রিয়েটরস বাই সোশ্যাল’ তালিকায় তারেক রহমানের অবস্থান ৬৭তম। রোববার (১৮ জানুয়ারি) প্রকাশিত এই তালিকায় দেখা যায়, ফেসবুকে তাকে ঘিরে কনটেন্ট ও আলোচনার পরিমাণ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও ছাড়িয়ে গেছে। তালিকায় ‘ট্রাম্প টিম’ রয়েছে ৭১তম এবং ‘ডোনাল্ড ট্রাম্প’ অবস্থান করছেন ৭৬তম স্থানে।
সোশ্যাল ব্লেডের সংজ্ঞা অনুযায়ী, যাদের নিয়ে ফেসবুকে সবচেয়ে বেশি পোস্ট, আলোচনা ও সক্রিয়তা দেখা যায়—তাদেরই কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ধরা হয়। সেই হিসেবে বিশ্বব্যাপী প্রভাবশালী রাজনৈতিক নেতা ও পরিচিত ব্যক্তিদের কাতারে স্থান করে নিয়েছেন তারেক রহমান।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










