বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার স্মরণে আগামীকাল সোমবার (১৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে একটি স্মরণসভা আয়োজন করা হয়েছে। ন্যাশনাল প্রেস ক্লাবে অনুষ্ঠিতব্য এ আয়োজনে কূটনৈতিক অঙ্গন, যুক্তরাষ্ট্র সরকারের দায়িত্বশীল কর্মকর্তা, নীতিনির্ধারক ও সাংবাদিকদের অংশগ্রহণের কথা রয়েছে।

স্মরণ অনুষ্ঠানের উদ্যোক্তা ন্যাশনাল প্রেস ক্লাবের সদস্য ও মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তিনি খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের সময় ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

অনুষ্ঠানে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা এবং বাংলাদেশের রাষ্ট্রীয় ইতিহাসে তার অবদান শ্রদ্ধা ও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।