সুনামগঞ্জে এক জোড়া লাউ ১৮ হাজার টাকায় বিক্রি!

নিজস্ব প্রতিবেদন
সুনামগঞ্জের দিরাই উপজেলায় একটি মাদ্রাসায় দান করা এক জোড়া লাউ নিলামে উঠে চমক সৃষ্টি করেছে। শনিবার (১০ জানুয়ারি) ভোরে পঞ্চগ্রাম হাফিজিয়া কাইমা মাদ্রাসায় আয়োজিত নিলামে লাউ দুটি বিক্রি হয় ১৮ হাজার ২০ টাকায়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য একে কুদরত পাশা জানান, বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে শুক্রবার রাতে কাইমা গ্রামের আব্দুল লতিফ মাদ্রাসায় লাউ জোড়া দান করেন। পরদিন ভোরে মাদ্রাসা কর্তৃপক্ষ সেগুলো নিলামে তোলে। নিলামে অংশগ্রহণকারীরা প্রতিযোগিতামূলকভাবে দর বাড়াতে থাকেন এবং শেষ পর্যন্ত স্থানীয় এক ব্যক্তি সর্বোচ্চ দর দিয়ে লাউ দুটি কিনে নেন। ধর্মীয় অনুভূতির কারণে তিনি নাম প্রকাশ করতে চাননি।
মাদ্রাসার মুহতামিম মাওলানা নুর উদ্দিন জানান, নিলাম থেকে পাওয়া অর্থ মাদ্রাসার উন্নয়ন ও প্রয়োজনীয় কাজে ব্যয় করা হবে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










