আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে ইসির বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ের লক্ষ্যে আজ রোববার (১১ জানুয়ারি) সশস্ত্র বাহিনীসহ মোট ১৬টি গুরুত্বপূর্ণ সংস্থার সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
সকাল ৯টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন বাহিনী ও নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা সভায় অংশ নেবেন।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্ট গার্ড, আনসার ও ভিডিপি, এনএসআই, ডিজিএফআই, এনটিএমসি-সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
এই বৈঠকের মূল উদ্দেশ্য হলো নির্বাচন ও গণভোট চলাকালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং বিভিন্ন বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট পরিবেশ তৈরি করা।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










