জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।


কারিগরি ত্রুটির কারণে মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।


নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান জানান, ভোট গণনার জন্য আনা ছয়টি মেশিনের কয়েকটিতে সমস্যা দেখা দেওয়ায় তাৎক্ষণিকভাবে গণনা কার্যক্রম স্থগিত করা হয়েছে।


তিনি আরও বলেন, কেন্দ্রীয় সংসদের ভিপি ও জিএস পদপ্রার্থীদের সঙ্গে আলোচনা শেষে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।