আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয়ার নির্দেশ ভারতীয় বোর্ডের
Siam Islam|জাতীয়
৩ জানুয়ারি ২০২৬, ১:০৩ PM

নিজস্ব প্রতিবেদন
আইপিএল ২০২৬ শুরুর আগেই বড় ধাক্কার মুখে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে অব্যাহতি দিতে কেকেআরকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
শনিবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে জানান, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। সাম্প্রতিক কিছু আন্তর্জাতিক প্রেক্ষাপটের কারণে কেকেআরকে মুস্তাফিজকে রিলিজ করার নির্দেশনা পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এর ফলে রেকর্ড দামে দলে ভিড়িয়েও আসন্ন আইপিএলে খেলা হচ্ছে না মুস্তাফিজের। তবে তার পরিবর্তে অন্য কোনো খেলোয়াড় দলে নেওয়ার ক্ষেত্রে কেকেআরকে অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে বিসিসিআই।
এই সিদ্ধান্তে কেকেআরের বোলিং ইউনিটে বড় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










