ঘন কুয়াশার তীব্রতা বাড়ার আশঙ্কায় সদরঘাট থেকে চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন নৌপথে লঞ্চ চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কুয়াশার পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী নির্দেশনা অনুযায়ী পুনরায় লঞ্চ চলাচল শুরু করা হবে।