জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন দল থেকে সরে দাঁড়িয়েছেন। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তও ঘোষণা করেছেন তিনি।

রোববার (২৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তাজনূভা জাবীন জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ব্যক্তিগত বিবেচনায় তিনি এনসিপির সঙ্গে আর যুক্ত থাকছেন না।

এর আগে ঢাকা-১৭ আসন থেকে এনসিপির প্রার্থী হিসেবে তার নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল। তবে হঠাৎ এই পদত্যাগ ও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় দলটির ভবিষ্যৎ কৌশল ও রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়েছে।