বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরের পর বনানীর কবরস্থানে গিয়ে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন। তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে পরে দোয়া ও মোনাজাত করেন।

এরপর তারেক রহমান বনানী সামরিক কবরস্থানে যান এবং সেখানে শ্বশুর, সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবরেও শ্রদ্ধা জানান। এ সময় তিনি সামরিক কবরস্থানে সমাহিত আরও কয়েকজনের কবর জিয়ারত করেন।

এর আগে একই দিনে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। পরে এনআইডি নিবন্ধনের আনুষ্ঠানিকতা শেষ করে আগারগাঁও নির্বাচন অফিস থেকে বনানীর উদ্দেশে রওনা হন তিনি।