আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন

নিজস্ব প্রতিবেদন
দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক জনসমাগম ও যানজটের আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকাবাসীকে কিছু গুরুত্বপূর্ণ সড়ক এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারেক রহমান বিমানবন্দর থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক), এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশানের বাসভবনে যাবেন। এ রুটে অভ্যর্থনা ও ভিড়ের কারণে ভোর থেকে রাত ১০টা পর্যন্ত মহাখালী–আব্দুল্লাহপুর এবং কুড়িল–মস্তুল অংশ এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।
যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প হিসেবে বিভিন্ন সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ। উত্তরা ও মিরপুর এলাকার যাত্রীদের মেট্রোরেল ব্যবহারের আহ্বান জানানো হয়েছে, পাশাপাশি ঢাকা–জয়দেবপুর রুটে ট্রেন ব্যবহারের কথাও বলা হয়েছে। বিদেশগামী ও হজযাত্রীদেরও আগেভাগে সময় নিয়ে বিমানবন্দরের পথে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










