সংবর্ধনা অনুষ্ঠান শেষে যেখানে যাবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদন
দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে দেশে পৌঁছেছেন। বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (ফ্লাইট বিজি–২০২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে তিনি রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনার উদ্দেশে রওনা হন। সেখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে দেশবাসীর উদ্দেশে কথা বলবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর সড়কের উভয় পাশে বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। স্লোগান ও ব্যানার-প্ল্যাকার্ডে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে সেখান থেকে গুলশান-২ এলাকার নিজ বাসভবনে ফিরবেন তারেক রহমান। এদিন আর কোনো কর্মসূচিতে অংশ নেওয়ার কথা নেই।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










