জামাইকে ফুলের মালা দিয়ে বরণ করলেন শাশুড়ি
Siam Islam|জাতীয়
২৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩২ PM

নিজস্ব প্রতিবেদন
দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় পর স্বদেশের মাটিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাকে পরিবারসহ অভ্যর্থনা জানান বিএনপির স্থায়ী কমিটির নেতারা।
বিমানবন্দরে তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান তার শ্বাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
এর আগে লন্ডন থেকে যাত্রা করা বিমানটি সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর বেলা ১১টা ১২ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়ে কিছুক্ষণ পর রাজধানীতে পৌঁছায়।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










