জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না আ.লীগ: প্রেস সচিব
নুসরাত জাহান|জাতীয়
২৪ ডিসেম্বর ২০২৫, ৬:৪০ PM

নিজস্ব প্রতিবেদন
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই।
তাঁর ভাষ্য অনুযায়ী, দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং নির্বাচন কমিশন ইতোমধ্যে আওয়ামী লীগের দলীয় নিবন্ধন বাতিল করেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। এ সময় রাজনৈতিক দল নিষিদ্ধ ও উপেক্ষা প্রসঙ্গে প্রধান উপদেষ্টাকে পাঁচজন মার্কিন আইনপ্রণেতার চিঠি দেওয়ার বিষয়ে জানতে চাইলে শফিকুল আলম বলেন, তিনি এমন কোনো চিঠির বিষয়ে অবগত নন এবং বিষয়টি সম্পর্কে তার জানা নেই।

নুসরাত জাহান
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










