ভারতের বিভিন্ন শহরে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, নয়াদিল্লি ও কলকাতাসহ একাধিক স্থানে বাংলাদেশ মিশন ঘিরে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই এই তলব। বৈঠকে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ভারতের হাইকমিশনারের কাছে সংশ্লিষ্ট মিশনগুলোর নিরাপত্তা আরও জোরদারের আহ্বান জানান।