টিএফআই সেলে নির্যাতন, শেখ হাসিনাসহ ১৭ জনের বিচার শুরুর আদেশ

নিজস্ব প্রতিবেদন
র্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাসহ মোট ১৭ জনের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে সকালে ঢাকার সেনানিবাসে অবস্থিত বিশেষ কারাগার থেকে প্রিজনভ্যানে করে ১০ জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
উল্লেখ্য, মামলাটিতে অভিযোগ গঠনের আদেশ দেওয়ার কথা ছিল গত ২১ ডিসেম্বর। তবে আসামিপক্ষের আইনজীবী মনসুরুল হক চৌধুরী শুনানির জন্য সময় চেয়ে আবেদন করলে ট্রাইব্যুনাল আদেশের তারিখ পিছিয়ে আজকের দিন নির্ধারণ করেন।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










