ডাচ বাংলা ব্যাংকের বুথ ভেঙে ভল্ট চুরি, মিলল পুকুরে
নুসরাত জাহান|জাতীয়
২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ PM

নিজস্ব প্রতিবেদন
নীলফামারীতে ডাচ-বাংলা ব্যাংকের একটি এটিএম বুথে ভাঙচুরের পর চুরি হওয়া ভল্ট উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে শহরের নটখানা এলাকার পুলিশ লাইন্স সংলগ্ন একটি পুকুর থেকে ভল্টটি পাওয়া যায়।
পুলিশ জানায়, আগের রাতেই জেলা সদরের সংগলশী ইউনিয়নের কাজীরহাট এলাকায় অবস্থিত এটিএম বুথে দুর্বৃত্তরা ঢুকে ভল্ট খুলে সেটি নিয়ে যায়। পরে তা পুকুরে ফেলে রাখা হয়। ভল্টে কোনো নগদ অর্থ ছিল না, তবে কিছু ডেবিট কার্ড ও ব্যাংকিং কাগজপত্র পাওয়া গেছে।
ডাচ-বাংলা ব্যাংকের সৈয়দপুর শাখা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, উদ্ধার হওয়া ভল্টটি তাদেরই এবং এতে টাকা না থাকায় বড় আর্থিক ক্ষতি হয়নি।
অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশের তৎপরতা চলছে।

নুসরাত জাহান
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










