নির্বাচনের আগে হাদী হত্যার বিচার করতে হবে: ইনকিলাব মঞ্চ

নিজস্ব প্রতিবেদন
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেছেন, আসন্ন নির্বাচনের আগেই শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে। স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টাদের দায়িত্বহীনতার কারণেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছেছে বলে মন্তব্য করেন তিনি।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই ব্যর্থতার দায় এড়ানোর কোনো সুযোগ নেই।
এর আগে রোববার রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ব্যাপক জনসমর্থনের মধ্য দিয়ে ঘোষিত সংগঠনের দুই দফা দাবির কোনোটিই এখনো বাস্তবায়ন হয়নি। পাশাপাশি অভিযোগ করা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিশ্রুতি অনুযায়ী সংবাদ সম্মেলনে এসে কোনো ব্যাখ্যা দেননি।
বিবৃতিতে আরও বলা হয়, সিভিল ও সামরিক গোয়েন্দা সংস্থার ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়নি এবং সেখানে থাকা ‘ফ্যাসিবাদী দোসরদের’ বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়নি। বরং একজন অতিরিক্ত আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে হাদি হত্যাকাণ্ডকে গুরুত্বহীনভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তোলে ইনকিলাব মঞ্চ।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










