ওসমান হাদি হত্যা: ইনকিলাব মঞ্চের ২ দফা দাবি

নিজস্ব প্রতিবেদন
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সংগঠনটি সরকারের কাছে দুই দফা দাবি উত্থাপন করেছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যক্ষ খুনি থেকে শুরু করে পরিকল্পনাকারী, সহযোগী, পলায়নে সহায়তাকারী ও আশ্রয়দাতা—পুরো চক্রকে দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ১২ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত তদন্ত ও বিচার প্রক্রিয়ায় সরকার কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা খোদা বক্সকে জনসমক্ষে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দাবি জানানো হয়।
এছাড়া সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের ভেতরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরদের শনাক্ত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার আহ্বান জানানো হয়েছে। সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, রোববারের সংবাদ সম্মেলনে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।a

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










