তারেক রহমানের সাথে দেশে ফিরছে পোষা বিড়াল ‘জেবু’

নিজস্ব প্রতিবেদন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তনকে ঘিরে যখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা করে দৃষ্টি কেড়েছে তার এক ভিন্ন সঙ্গী—প্রিয় পোষা বিড়াল ‘জেবু’।
অনলাইনে কৌতূহল তৈরি হয়, দেশে ফেরার সময় তারেক রহমানের সঙ্গে জেবুও আসছে কি না। দলীয় সূত্র জানায়, সাত বছর বয়সী সাইবেরিয়ান জাতের এই বিড়ালটির জন্য প্রয়োজনীয় কাগজপত্র, পাসপোর্টসহ সব আনুষ্ঠানিক প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ফলে পরিবারের সদস্যদের সঙ্গে জেবুকেও নিয়েই দেশে ফিরছেন তারেক রহমান—এ বিষয়টি প্রায় নিশ্চিত।
এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমান ও তার পোষা বিড়াল জেবুর নানা মুহূর্তের ছবি ছড়িয়ে পড়েছে। অবসর সময়ে জেবুর সঙ্গে তার আন্তরিক সময় কাটানোর দৃশ্য নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং প্রাণীর প্রতি তার ভালোবাসা প্রশংসাও পেয়েছে।
তারেক রহমান নিজেও ভেরিফায়েড ফেসবুক পেজে জেবুর সঙ্গে কাটানো কিছু স্মরণীয় ছবি শেয়ার করেছেন, যা দ্রুত ভাইরাল হয়। এসবের মধ্য দিয়েই রাজনৈতিক অঙ্গনের বাইরে গিয়েও ‘জেবু’ পরিচিত নাম হয়ে উঠেছে অনলাইন দুনিয়ায়।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










