ওসমান হাদি হত্যা: হামলাকারীদের পালাতে সহায়তাকারী সিবিয়ন-সঞ্জয় ফের ৫ দিনের রিমান্ডে
নুসরাত জাহান|জাতীয়
২১ ডিসেম্বর ২০২৫, ৬:১৫ PM

নিজস্ব প্রতিবেদন
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজনদের পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার সিবিয়ন দিও ও সঞ্জয় চিসিমের বিরুদ্ধে আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২১ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ ডিএমপির গোয়েন্দা শাখার আবেদনের পর এ আদেশ দেন। এ সময় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন শুনানিতে অংশ নেন।
ডিবি জানিয়েছে, হাদি হত্যার পর অভিযুক্তদের সীমান্ত পেরিয়ে পালাতে সহায়তাকারী একটি সংগঠিত চক্রের সন্ধান মিলেছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদসহ তার সহযোগীদের অবৈধভাবে দেশ ছাড়তে সহায়তা করেন সিবিয়ন ও সঞ্জয়।

নুসরাত জাহান
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










