মিরপুরে এনসিপির ৬ নেতাকর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদন
রাজধানীর মিরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতাকর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় মিরপুর-২ এলাকার পানির ট্যাংকির কাছে সংঘর্ষে অন্তত ছয়জন এনসিপি কর্মী আহত হন, যাদের মধ্যে কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশকে সঙ্গে নিয়ে এনসিপির একটি দল আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেত্রী হোসনেয়ারা সাদিকের বাসায় গেলে হঠাৎ করেই উত্তেজনা তৈরি হয়। পুলিশের উপস্থিতিতেই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। পরে আইনশৃঙ্খলা বাহিনী আহতদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আহতদের ভাষ্য অনুযায়ী, স্থানীয় বিএনপি নেতা হারুন ও কামালের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে এবং এতে সাবেক আওয়ামী লীগের কয়েকজন কর্মীও জড়িত ছিল। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










