বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে তিনি ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হন।

শনিবার (২০ ডিসেম্বর) দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা ফখরুল বর্তমানে নিজ বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আপাতত তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা।

এর আগে শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং বৈঠকের সিদ্ধান্ত গণমাধ্যমের সামনে তুলে ধরেন। এরপরই রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।