ইঞ্জিন বিকল, তিন শতাধিক পর্যটকসহ সাগরে আটকে পড়ে সেন্ট মার্টিন-ফেরত জাহাজ

নিজস্ব প্রতিবেদন
সেন্ট মার্টিন দ্বীপ থেকে কক্সবাজার ফেরার সময় যান্ত্রিক ত্রুটির কারণে মাঝসমুদ্রে কিছু সময়ের জন্য থেমে যায় পর্যটকবাহী জাহাজ ‘কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন’। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে জাহাজটির ইঞ্জিনে সমস্যা দেখা দিলে এটি সাময়িকভাবে চলাচল বন্ধ করে দেয়।
পরে প্রয়োজনীয় ত্রুটি সারানোর পর সন্ধ্যা ৬টা ১০ মিনিটে জাহাজটি আবার কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে। সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, ইঞ্জিন সমস্যার কারণেই জাহাজটি মাঝপথে আটকে পড়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং জাহাজটি নিরাপদে গন্তব্যের পথে রয়েছে।
জাহাজটিতে তিন শতাধিক যাত্রী ছিলেন, যাদের অধিকাংশই ভ্রমণপিপাসু পর্যটক। উল্লেখ্য, সরকারি অনুমতির আওতায় ১ ডিসেম্বর থেকে কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে, যা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চালু থাকবে।

নুসরাত জাহান
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










