প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত ও এনসিপির বৈঠক

নিজস্ব প্রতিবেদন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথক রাজনৈতিক দলগুলোর শীর্ষ প্রতিনিধিদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এই বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা অংশ নেন।
বিএনপির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ। জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলে ছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। অন্যদিকে, এনসিপির পক্ষ থেকে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
প্রতিটি দল থেকে দুজন করে প্রতিনিধি বৈঠকে যোগ দেন। বৈঠকের নির্দিষ্ট আলোচ্যসূচি আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও রাজনৈতিক সূত্রগুলো বলছে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনা, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচনসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনায় উঠে আসতে পারে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










