পাঁচ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি কেরাণীগঞ্জে বহুতল ভবনের আগুন, জীবিত উদ্ধার ৪২
Siam Islam|জাতীয়
১৩ ডিসেম্বর ২০২৫, ১১:০২ AM

নিজস্ব প্রতিবেদন
ঢাকার কেরাণীগঞ্জে বাবুবাজার এলাকায় একটি ১২তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে জমেলা টাওয়ারের বেজমেন্টে আগুন লাগে। প্রায় পাঁচ ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিস জানায়, সকাল ৫টা ৩৭ মিনিটে আগুনের খবর পাওয়ার পর মাত্র আট মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে কেরাণীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজারসহ আশপাশের ফায়ার স্টেশন থেকে মোট ১৪টি ইউনিট আগুন নেভাতে যুক্ত হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টা পর্যন্ত ভবনের ভেতর থেকে ৪২ জনকে বিভিন্ন সিঁড়ি ব্যবহার করে নিরাপদে উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা এখনো কাজ করে যাচ্ছেন।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










