একাত্তর প্রজন্ম ছিল ‘নিকৃষ্টতম প্রজন্ম’: কাজী মোহাম্মদ ইব্রাহিম

নিজস্ব প্রতিবেদন
ইসলামী বক্তা কাজী মোহাম্মদ ইব্রাহিম সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ‘একাত্তর প্রজন্ম’ নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার কেন্দ্রে উঠে এসেছেন। ভিডিওতে তিনি দাবি করেন, একাত্তরের প্রজন্মই নাকি দেশের “সবচেয়ে নিকৃষ্ট প্রজন্ম” এবং তাদের নেতৃত্ব, সংগ্রাম, এমনকি স্বাধীনতার ইতিহাস—সবই “মিথ্যার ওপর দাঁড়ানো”।
তিনি আরও বলেন, প্রকৃত স্বাধীনতা নাকি অর্জিত হয়েছিল ১৯৪৭ সালে, যেখানে পাকিস্তান রাষ্ট্র গঠনে বাংলাদেশিদের ভূমিকা ছিল বেশি। বক্তার মতে, পরে ১৯৭১ সালে যা ঘটেছে তা ছিল “ভারতীয় চক্রান্ত”, যার সঙ্গে আওয়ামী লীগও যুক্ত ছিল বলে তিনি অভিযোগ করেন।
উক্ত ভিডিওতে ধর্মীয় উদাহরণ টেনে তিনি এগুলোকে “ভুল নিয়ত” বা “শয়তানি আচরণ” বলে তুলনা করেন। পাশাপাশি তিনি দাবি করেন, ভারত–বন্ধু ব্যক্তিরা নাকি বাংলাদেশের শত্রু এবং তাদের বিচার করা উচিত। তাঁর বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ব্যাপক আলাপ–সমালোচনা চলছে, কারণ এর আগেও তাঁর অনুরূপ বক্তব্য দেওয়া ওয়াজ ভিডিও অনলাইনে দেখা গেছে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










