আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) বাংলামোটরের কেন্দ্রীয় কার্যালয়ে ১২৫টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

ঘোষিত তালিকায় ঢাকা-১১ (বাড্ডা–ভাটারা–রামপুরা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে আগে ঘোষণা করা এম এ কাইয়ুমের নামও আলোচনায় আসে, যা বিএনপি ৩ নভেম্বর প্রকাশ করেছিল।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। সদর, তেঁতুলিয়া ও অটোয়ারীর বেশির ভাগ এলাকা নিয়ে গঠিত এই আসনে বিএনপি একই দিনে ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরকে প্রাথমিক প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়।