প্রথম ধাপে ১২৫ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম দফায় ১২৫টি আসনে নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এই তালিকা ঘোষণা করেন।
ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-১১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাহিদ ইসলাম, ঢাকা-১৮–এ নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-৯–এ তাসনিম জারা এবং রংপুর-৪ আসনে প্রার্থী হয়েছেন আখতার হোসেন। পঞ্চগড়-১–এ সার্জিস আলম, কুমিল্লা-৪–এ হাসনাত আবদুল্লাহ, নোয়াখালী-৬–এ আব্দুল হান্নান মাসউদ এবং নরসিংদী-২ আসনে সারোয়ার তুষার নির্বাচনে অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী দলীয় প্রার্থীদের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, যেসব ব্যক্তি দুর্নীতি, চাঁদাবাজি বা সন্ত্রাসের সঙ্গে জড়িত—তারা এনসিপির মনোনয়ন পেলেও তা বাতিল করা হবে।
তিনি আরও জানান, বিএনপি–জামায়াতের বিদ্রোহী হলেও যেসব প্রার্থী সংস্কারপন্থী অবস্থানে আছেন, তাদের এনসিপির প্রার্থী হিসেবে মনোনয়ন বিবেচনা করা হতে পারে। এসব নাম দ্বিতীয় ধাপে প্রকাশ করা হবে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










