ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের বিরুদ্ধে শুনানি আজ

নিজস্ব প্রতিবেদন
ইন্টারনেট বন্ধের ঘটনায় সংঘটিত গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে শুনানি আজ অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ এই মামলার শুনানি নির্ধারিত রয়েছে।
গত বছরের ডিসেম্বর আদালত অভিযোগপত্র গ্রহণ করে পলাতক আসামি সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে জুলাই আন্দোলনের সময় কারফিউ জারি, ব্যবসায়ীদের গণভবনে ডেকে নিয়ে হত্যাকাণ্ডে প্ররোচনা’সহ মোট পাঁচটি অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধেও আজ শুনানি হবে। ইতোমধ্যে আনিসুল হক, সালমান এফ রহমান এবং জুনাইদ আহমেদ পলককে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ জুলাইয়ের শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আজ ২৩তম সাক্ষী সাক্ষ্য দেবেন। এর আগে বুধবার মামলাটিতে সাক্ষ্য দিয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










