আবু সাঈদ হত্যা মামলা: ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে হাজির হাসনাত আবদুল্লাহ
Siam Islam|জাতীয়
৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ PM

নিজস্ব প্রতিবেদন
চব্বিশের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিতে আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
এর আগের দিন, সোমবার (৮ ডিসেম্বর), ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম তার হাজিরার বিষয়টি নিশ্চিত করে।
আজ তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে সাক্ষ্য দেবেন। প্যানেলের অন্য দু’জন সদস্য হলেন—অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










