আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাচ্ছে নির্বাচন কমিশন
অফিস ডেস্ক|জাতীয়
৭ ডিসেম্বর ২০২৫, ৬:২৫ PM

নিজস্ব প্রতিবেদন
নির্বাচন কমিশন জানিয়েছে, তফসিল ঘোষণার আগে আনুষ্ঠানিক প্রটোকল অনুযায়ী প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ কার্যক্রম চলছে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদের মতে, রবিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কমিশনের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে নির্বাচনী প্রস্তুতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে আলোচনা হবে।
তিনি আরও জানান, ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গেও কমিশনের বৈঠক নির্ধারিত রয়েছে। ইসির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করা তাদের নিয়মিত প্রক্রিয়ার অংশ।

অফিস ডেস্ক
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










