এখন থেকে কওমী মাদ্রাসার ডিগ্রিধারীরা কাজী হতে পারবেন
Siam Islam|জাতীয়
৭ ডিসেম্বর ২০২৫, ১:০৯ PM

নিজস্ব প্রতিবেদন
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, এখন থেকে কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরাও নিকাহ রেজিস্ট্রার (কাজী) পদে আবেদন করতে পারবেন। রোববার (৭ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, এতদিন এই যোগ্যতা শুধু আলিম সনদধারীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
তিনি আরও উল্লেখ করেন, কওমী মাদ্রাসার স্বীকৃত যেকোনো বোর্ড থেকে দাওরায়ে হাদিস সম্পন্নকারীরাও এখন থেকে এই দায়িত্ব পাওয়ার জন্য আবেদন করার সুযোগ পাবেন। এতে কাজী নিয়োগের ক্ষেত্রে নতুন এক পরিসর উন্মুক্ত হলো।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










