বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রিজভী

নিজস্ব প্রতিবেদন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, সরকার নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ নির্বাচনে অংশ নিতে বিএনপি সব প্রস্তুতি শেষ করেছে। শুক্রবার জুমার নামাজ শেষে কুড়িগ্রামের সর্দারপাড়া জামে মসজিদের সামনে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে রিজভী বলেন, দেশের মানুষের প্রিয় নেতা তিনি। মায়ের গুরুতর অসুস্থতা ও পারিবারিক পরিস্থিতি বিবেচনায় উপযুক্ত সময়েই তিনি দেশে ফিরবেন—এটা সম্পূর্ণ পারিবারিক সিদ্ধান্ত।
দলের মনোনয়ন নিয়ে বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া মতপার্থক্য প্রসঙ্গে তিনি জানান, নির্বাচনী প্রক্রিয়া শুরু হলে সবাই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে, কোনো ভেদাভেদ থাকবে না।
এর আগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির নেতৃবৃন্দসহ ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










