খালেদা জিয়াকে নিতে আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, যাত্রা করতে পারেন রোববার

নিজস্ব প্রতিবেদন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতিতে নতুন দেরি দেখা দিয়েছে। কারিগরি সমস্যা দেখা দেওয়ায় কাতার থেকে নির্ধারিত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার ঢাকায় পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক থাকলে এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার ঢাকায় আসতে পারে। এরপর মেডিকেল বোর্ড খালেদা জিয়ার শারীরিক অবস্থা মূল্যায়ন করবে। অবস্থা অনুকূলে থাকলে এবং চিকিৎসকদের অনুমতি মিললে রোববার (৭ ডিসেম্বর) তিনি দেশ ছাড়তে পারেন।
এদিকে, খালেদা জিয়ার চিকিৎসার জন্য তাঁর বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ইতোমধ্যে লন্ডন থেকে ঢাকার পথে রওনা দিয়েছেন। শুক্রবার সকাল ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










