খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের চিকিৎসক দল এভারকেয়ারে

নিজস্ব প্রতিবেদন
বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
মেডিকেল বোর্ড জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আপাতভাবে স্থিতিশীল থাকলেও তার সার্বিক চিকিৎসা ব্যবস্থা আরও গভীরভাবে মূল্যায়নের প্রয়োজন দেখা দিয়েছে। এ লক্ষ্যেই যুক্তরাজ্য ও চীন থেকে দুটি বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বিদেশি বিশেষজ্ঞদের উপস্থিতিতে চিকিৎসায় নতুন দিকনির্দেশনা পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে এভারকেয়ারের মেডিকেল বোর্ড তাদের কাছে প্রয়োজনীয় রিপোর্ট ও সাম্প্রতিক পরীক্ষার সব তথ্য পাঠিয়ে দিয়েছে, যাতে চিকিৎসা পরিকল্পনা শুরু থেকেই সমন্বিতভাবে এগিয়ে নেওয়া যায়।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










