আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া আদালত অবমাননা মামলায় লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা জানিয়েছেন বিএনপি নেতা ও আইনজীবী ফজলুর রহমান। আগামী ৮ ডিসেম্বর এ বিষয়ে তার ব্যাখ্যা শুনতে ট্রাইব্যুনাল দিন নির্ধারণ করেছে।

বুধবার (৩ ডিসেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান—ফজলুর রহমান ইতিমধ্যে ক্ষমা প্রার্থনার আবেদন দাখিল করেছেন।

এর আগে ২৬ নভেম্বর একটি টকশোতে ট্রাইব্যুনালের গঠন ও বিচারকার্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অভিযোগ অনুযায়ী, তিনি বলেন—এই আদালতের কাঠামোর ভিত্তিতেই এখানে বিচার প্রক্রিয়া চলতে পারে না এবং বিচারকদের মধ্যেও ‘ভেতরে ভেতরে কথা’ থাকতে পারে। এ কারণে ৩০ নভেম্বর ট্রাইব্যুনাল তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়।