দুপুরে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানাবেন ডা. এ জেড এম জাহিদ

নিজস্ব প্রতিবেদন
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাম্প্রতিক শারীরিক অবস্থা এবং চলমান চিকিৎসা সম্পর্কে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করবেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপির মিডিয়া সেলের তথ্যে জানানো হয়েছে, দুপুর ১২টায় রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের ফটকের সামনে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে। শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার চিকিৎসা–সংক্রান্ত সর্বশেষ তথ্য গণমাধ্যমকে জানাতেই এ আয়োজন।
এর আগে সোমবার গভীর রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ডা. জাহিদ হোসেন হাসপাতালে গিয়ে মেডিকেল টিমের সঙ্গে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেন। তবে বেরিয়ে তারা কোনো মন্তব্য করেননি।
গত ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের জটিলতা দেখা দেওয়ায় খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিসিইউতে দেশি–বিদেশি বিশেষজ্ঞদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










