খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ-পিজিআর মোতায়েন

নিজস্ব প্রতিবেদন
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি)’ হিসেবে ঘোষণা করেছে সরকার। ১ ডিসেম্বর জারি করা প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির নির্দেশে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষর করেন।
বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর নিরাপত্তা জোরদারে ইতোমধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) দায়িত্ব গ্রহণ করেছে। মঙ্গলবার দুপুর থেকে এসএসএফের সাতজন কর্মকর্তা নিরাপত্তার দায়িত্ব বুঝে নেন; তাদের সঙ্গে পিজিআরের ডেপুটি কমান্ডার কর্নেল ইমতিয়াজ এবং মেজর আহনাফ উপস্থিত ছিলেন।
হাসপাতালের পার্কিং এলাকা এবং কেবিনের আশপাশে পিজিআরের সদস্যদের কড়া মোতায়েন দেখা গেছে। খালেদা জিয়ার ব্যক্তিগত কেবিনের নিকটেও ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তারা অবস্থান নিয়েছেন ভিভিআইপি প্রটোকলের অংশ হিসেবে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










