বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চায় উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসেন - তামিম ইকবাল
Siam Islam|জাতীয়
১ ডিসেম্বর ২০২৫, ৬:১৮ PM

নিজস্ব প্রতিবেদন
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, মানবিক বিষয় সবক্ষেত্রকে ছাড়িয়ে যায়—রাজনীতি কিংবা অন্য কিছু নয়, দেশের প্রত্যেক মানুষই চান বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠুন।
সোমবার (১ ডিসেম্বর) ‘আমরা বিএনপি পরিবার’-এর আয়োজনে গুলশান আজাদ মসজিদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে মসজিদ প্রাঙ্গণ, বনানী কবরস্থান ও গুলশান সোসাইটি জামে মসজিদের সামনে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণের পর তামিম সাংবাদিকদের বলেন, নিজের জায়গা থেকে সবাইকে প্রার্থনা করা উচিত যেন তিনি দ্রুত আরোগ্য লাভ করেন। তিনি আরও বলেন, রাজনৈতিক বিভেদ ছাড়াই দেশের মানুষ তাঁর সুস্থতা কামনা করছেন।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










