বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় সহায়তা করতে চীনের পাঁচ সদস্যের একটি মেডিকেল টিম ঢাকায় এসেছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে তারা দেশে পৌঁছে বিকেল ২টা ৫০ মিনিটে এভারকেয়ার হাসপাতালের মূল ভবনে প্রবেশ করেন বলে হাসপাতালের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন জানান, এই দলটি প্রাথমিক মূল্যায়নে অংশ নেবে এবং মূল চীনা মেডিকেল টিম আগামীকাল ঢাকায় আসার কথা রয়েছে।

গত এক সপ্তাহ ধরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বেগম জিয়া। লিভারজনিত জটিলতা, কিডনির কার্যক্ষমতা কমে যাওয়া, শ্বাসকষ্টসহ একাধিক শারীরিক সমস্যা তাঁর অবস্থাকে জটিল করে তুলেছে। ২৩ নভেম্বর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।