‘তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনে ট্রাভেল পাস দেয়া সম্ভব’
Siam Islam|জাতীয়
৩০ নভেম্বর ২০২৫, ৫:০৯ PM

নিজস্ব প্রতিবেদন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাইলে এক দিনের মধ্যেই ট্রাভেল পাস দেয়া সম্ভব বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রবিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত “বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ” শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
তৌহিদ হোসেন বলেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের কোনো বাধা নেই। তিনি আবেদন করলেই দ্রুত ট্রাভেল পাস সরবরাহ করা হবে। একই সঙ্গে তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইলে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










