পুলিশ ও সাংবাদিক মিলে শহরকে অপরাধ মুক্ত করবে- পুলিশ কমিশনার

নিজস্ব প্রতিবেদন
দেশে রাজশাহী শহর শিক্ষা নগরি হিসাবে পরিচিত। গ্রীন এন্ড ক্লিন সিটি শহর, এই শহরের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে পুলিশের পাশাপাশি সাংবাদিকদের ভুমিকা জরুরী। জেলা শহরের সকল সাংবাদিক ও পুলিশ উভয় মিলে এই শহরের সমস্যা গুলো সমাধানের চেষ্টা করবে বলে জানান, ড. মোঃ জিললুর রহমান।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের আয়োজনে রবিবার দুপুরে সাংবাদিকদের সাথে নবাগত আরএমপি কমিশনারের মতবিনিময় অনুষ্ঠিত হয়। ওই সময় আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তা এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন কমিশনার। তিনি বলেন, এই আরএমপি’র দপ্তর এবং শহর আপনাদের। ক্ষনিকের দায়িত্ব নিয়ে শহরের জনগনের সেবা করতে তিনি বদ্ধপরিকর। শহরের আইন শৃঙ্খলা উন্নতি করণ, যানজট নিরেশন, বিকল্প পরিবহন নিয়ন্ত্রন, শহরের ফুটপাত গুলো দখল মুক্তসহ সার্বিক পরিস্থিতি সাভাবিক রাখতে কাজ করবেন তিনি। সদ্য যোগদানের কারনে তিনি এখনো শহরের অনেক বিষয় অবগত নয়। তবে সাংবাদিকদের সহযোগিতা নিয়ে আগামী পথ চলার প্রতিশ্রুতী দিয়েছেন। সর্বপরি সাংবাদিক ও পুলিশ বন্ধুত্ব আচরণ উন্নতি করে এক সাথে কাজ করবে বলে, কমিশনার মন্তব্য করেছেন।
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী ব্যুরো

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










