কোটি জনতার হৃদয় জয় করেছেন বেগম খালেদা জিয়া: গয়েশ্বর
Siam Islam|জাতীয়
৩০ নভেম্বর ২০২৫, ৬:০০ PM

নিজস্ব প্রতিবেদন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার সময়ে তিনি কোটি মানুষের ভালোবাসা অর্জন করেছেন বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রোববার রাজধানীতে সাংবাদিকদের তিনি বলেন, “মানুষ তাঁর জন্য প্রার্থনা করছে, আমরাও বিশ্বাস করি—সৃষ্টিকর্তা খালেদা জিয়াকে সুস্থ করে দেবেন।”
গয়েশ্বর আরও বলেন, দেশের রাজনীতিতে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা গেলেও সাম্প্রদায়িক শক্তি এখনো বড় চ্যালেঞ্জ হয়ে আছে। তাঁর ভাষায়, এই শক্তি বিভাজন তৈরি করে সমাজে অস্থিরতা ছড়াচ্ছে।
তিনি মনে করেন, ধর্মের অপব্যবহারকারী ভণ্ডদের প্রভাব থেকে দেশকে রক্ষা করতে গণতন্ত্রই একমাত্র পথ। গয়েশ্বর দাবি করেন, দেশে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে সাম্প্রদায়িক শক্তির রাজনৈতিক অবস্থান নিচে নেমে আসবে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










