মাইলস্টোন ট্রাজেডি: বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেল আরও এক শিক্ষার্থী
Siam Islam|জাতীয়
২৬ নভেম্বর ২০২৫, ২:৪৬ PM

নিজস্ব প্রতিবেদন
উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে দগ্ধ হওয়ার পাঁচ মাস পর অবশেষে বাড়ি ফিরেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শেখ সাইয়েবা মেহজাবিন (১১)। দীর্ঘ চিকিৎসা শেষে বুধবার (২৬ নভেম্বর) সকালে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র দেওয়া হয়।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, ২১ জুলাইয়ের ওই দুর্ঘটনায় বহু শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছিল। সাইয়েবার শরীরের ২২ শতাংশ পুড়ে যায় এবং প্রায় পাঁচ মাস সে নিবিড় চিকিৎসায় ছিল।
এ ঘটনায় মোট ৩৫ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখন মাত্র একজন শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছে, সেও শিগগিরই সুস্থ হয়ে বাড়ি ফিরবে বলে আশা করছেন চিকিৎসকরা।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










