খালেদা জিয়ার জন্য উপহার পাঠালেন ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী
Siam Islam|জাতীয়
২৬ নভেম্বর ২০২৫, ১:৩৭ PM

নিজস্ব প্রতিবেদন
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক এবং প্রধানমন্ত্রী শেরিং তোবগে। মঙ্গলবার (২৫ নভেম্বর) এসব উপহার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের কাছে হস্তান্তর করা হয়।
ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন বলেও জানা গেছে।
উল্লেখ্য, গত রোববার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










