চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে হাইকোর্টের রায় ৪ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদন
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশিদের হাতে পরিচালনার সিদ্ধান্ত হবে কিনা—এই বিষয়ে ৪ ডিসেম্বর রায় ঘোষণা করবে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজির ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ রায়ের তারিখ নির্ধারণ করেন।
রিটকারীদের পক্ষে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারসহ কয়েকজন আইনজীবী যুক্তি তুলে ধরে বলেন, দেশের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বন্দর নিয়ে অন্তর্বর্তী সরকারের দীর্ঘমেয়াদী কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তাদের মতে, টার্মিনাল পরিচালনা বিদেশিদের হাতে দেওয়া হবে কি না, তা নির্ধারণ করা উচিত আগামী নির্বাচিত সরকারের।
অন্যদিকে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান শুনানিতে জানান, বন্দর বিদেশিদের কাছে তুলে দেওয়া হচ্ছে—এ দাবি ভিত্তিহীন। অন্তর্বর্তী সরকারও প্রয়োজনীয় ক্ষেত্রে পরিচালনার সিদ্ধান্ত নিতে পারে।
উল্লেখ্য, এর আগে ২০ নভেম্বর ইউএই’র ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে টার্মিনাল পরিচালনা সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত করেছিলেন হাইকোর্ট।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










