ভূমিকম্পের ঝুঁকি জানতে কয়েকজন বিশেষজ্ঞকে ডেকেছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদন
দেশে ভূমিকম্পের সামগ্রিক ঝুঁকি নির্ণয়ে কয়েকজন ভূকম্পবিদ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞকে ডেকে মতামত নিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস—এ তথ্য জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (২৪ নভেম্বর) রাজধানীতে ভূমিকম্প ঝুঁকি কমাতে করণীয় নিয়ে রাজউকের আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, ৬ মাস থেকে এক বছরের মধ্যেই জাতীয় পর্যায়ে ঝুঁকি মূল্যায়ন ও পর্যালোচনা শেষ করতে হবে। এজন্য এলাকাভিত্তিক আলাদা পরামর্শক প্রতিষ্ঠানকে সার্ভের দায়িত্ব দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও জানান, রাজউকের সক্ষমতা বৃদ্ধি করে দ্রুত সার্ভে সম্পন্ন করাই এখন অগ্রাধিকার।
সভায় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, রাজউকের ক্ষমতা বাড়াতে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে এবং ভূমিকম্প মোকাবেলায় বিশেষ ট্রাস্ট গঠনের কাজ এগিয়ে চলছে।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










