ইরান স্পষ্টভাবে জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে আত্মরক্ষার জন্য এবং এ বিষয়ে কোনো ধরনের আলোচনা বা ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। সোমবার (২২ ডিসেম্বর) তেহরানে এক সংবাদ সম্মেলনে এ অবস্থান তুলে ধরেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।


তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক নিরাপত্তা নিশ্চিত করতেই গড়ে তোলা হয়েছে, এটি কোনো দরকষাকষির বিষয় নয়। সম্ভাব্য আগ্রাসন প্রতিরোধ করাই এর মূল উদ্দেশ্য।


একইসঙ্গে বাঘাই জানান, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-র সঙ্গে ইরানের যোগাযোগ ও সহযোগিতা আগের মতোই অব্যাহত রয়েছে। পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে তিনি বলেন, ইরানের প্রতিরক্ষামূলক উদ্যোগকে হুমকি হিসেবে দেখানো হলেও ইসরায়েলকে নির্বিঘ্নে ভয়ংকর অস্ত্র সরবরাহ করা হচ্ছে—যা স্পষ্টতই দ্বিমুখী নীতি ও নৈতিক অসঙ্গতির উদাহরণ।