রাষ্ট্রীয় তহবিল থেকে শত কোটি ডলার ক্ষতিপূরণ নিচ্ছেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদন
২০২২ সালে ফ্লোরিডা অঙ্গরাজ্যে মার-আ-লাগোতে এফবিআইয়ের অভিযানের ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগে মার্কিন রাষ্ট্রীয় তহবিল থেকে একশ কোটি ডলার ক্ষতিপূরণ পাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি জানিয়েছেন, খুব শিগগিরই এই অর্থ উত্তোলন করবেন এবং পুরো টাকাই দাতব্য কাজে ব্যয় করবেন। গত শুক্রবার নর্থ ক্যারোলাইনার রকি মাউন্টে রিপাবলিকান পার্টির এক সমাবেশে ট্রাম্প বলেন, ২০২২ সালে তার বাসভবনে এফবিআইয়ের অভিযানের জন্য ক্ষতিপূরণ চেয়ে করা মামলায় তিনি আদালতের রায় পেয়েছেন।
ফলে রাষ্ট্রীয় তহবিল থেকেই তাকে এই অর্থ দেওয়া হচ্ছে। তিনি বিষয়টিকে অস্বাভাবিক বলে উল্লেখ করে বলেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থেকে নিজেই নিজের ক্ষতিপূরণ অনুমোদন করতে হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিরল ঘটনা। তবে ব্যক্তিগতভাবে এই অর্থ গ্রহণ না করে জনকল্যাণমূলক কাজে তা দান করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০২২ সালের আগস্টে রাষ্ট্রীয় গোপন নথি রাখার অভিযোগে এফবিআই ট্রাম্পের মার-আ-লাগো বাসভবনে অভিযান চালায়। সেই অভিযানের বৈধতা চ্যালেঞ্জ করে ক্ষতিপূরণ দাবিতে মামলা করেছিলেন ট্রাম্প। সম্প্রতি আদালত তার পক্ষেই রায় দিয়েছেন।

নুসরাত জাহান
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










