পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকায় ব্যাপক গোলাগুলি
Siam Islam|আন্তর্জাতিক
৬ ডিসেম্বর ২০২৫, ১:৩৫ PM

নিজস্ব প্রতিবেদন
পাকিস্তান ও আফগানিস্তানের সেনাদের মধ্যে সীমান্ত এলাকায় আবারও তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে স্পিন বোলদাক–চামান সীমান্তজুড়ে দুই পক্ষ পাল্টাপাল্টি হামলায় লিপ্ত হয়।
তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ দাবি করেন, পাকিস্তানি বাহিনী কান্দাহারের স্পিন বোলদাক অঞ্চলে আক্রমণ চালিয়েছে। তবে পাকিস্তান অভিযোগটি প্রত্যাখ্যান করে জানায়, বরং আফগান বাহিনীই চামান সীমান্তে বিনা উসকানিতে গুলি ছোড়ে।
উল্লেখ্য, এর মাত্র দুই দিন আগে সৌদি আরবে দুই দেশের প্রতিনিধিদল শান্তি–আলোচনায় অংশ নিলেও কোনো অগ্রগতি ছাড়াই বৈঠকটি শেষ হয়। পরিস্থিতি তাই আবারও উত্তেজনায় ফিরেছে সীমান্ত এলাকায়।

Siam Islam
© 2026 দৈনিক ডেসটিনি, সর্বস্বত্ব সংরক্ষিত।










